Mymensingh Medical College Hospital
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, MMCH
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ। পরিদর্শনে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধি কল্পে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।, MMCH
আজ ১৩-০৯-২৬ ইং তারিখ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা ও ড্রেন পরিষ্কারকরণ অভিযান পরিচালিত হয়। হাসপাতাল প্রশাসন এই পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। ? মূল লক্ষ্য: * ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। * হাসপাতাল চত্বর ও ড্রেনেজ ব্যবস্থা জঞ্জালমুক্ত রাখা। * রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। সুস্থ পরিবেশই সুচিকিৎসার প্রথম শর্ত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় সকলের সুস্থতা এবং মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, সবাই সচেতন হই—যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকি এবং হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করি।, MMCH
আজ ১২-০৯-২৬ইং তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি, সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। , MMCH
আজ ০১/০৯/২৬ইং তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস মহোদয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।, MMCH